পটুয়াখালীর গলাচিপায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১২:০৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১২:০৫:১৮ অপরাহ্ন
 

পটুয়াখালীর গলাচিপায় পৃথক দুটি বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ও দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়ন ও পশ্চিম চরকাজল গ্রামে এই দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর আমখোলা গ্রামের মো. রিয়াজ হাওলাদার (৩০) এবং পশ্চিম চরকাজল গ্রামের আলমগীর সরদার (৪৫)।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন আলমগীর সরদার। বৃষ্টি শুরু হলে মাঠে থাকা গরু আনতে যান তিনি। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
 

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ এবং চরকাজল পুলিশ ফাঁড়ির এসআই কামাল পৃথক এই দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]