আম পাকানোর জন্য কেমিক্যাল ব্যবহার করা উচিত নয়

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:১১:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:১১:৫২ পূর্বাহ্ন

গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল আম পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দ্রুত বাজারজাত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হলে তা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ।

স্বাভাবিক উপায়ে পাকানো আম স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের দিক থেকে অধিক উপকারী। অন্যদিকে অনিরাপদ কেমিক্যাল ব্যবহার করলে ফলের স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক, ব্যবসায়ী এবং ভোক্তা—সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। বাজারে নিরাপদ ও প্রাকৃতিকভাবে পাকানো ফল সরবরাহ নিশ্চিত করা হলে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

আমসহ সব ধরনের ফল পাকানোর ক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]