টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোরের দিকে রড ও যাত্রী নিয়ে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৬ জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ হোসেন জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।