ইবোলায় মৃতের মরদেহ না দেওয়ায় কঙ্গোতে হাসপাতালের কোয়ারেন্টাইন ক্যাম্পে আগুন

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৩১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৩১:৪৩ পূর্বাহ্ন

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর না করাকে কেন্দ্র করে কঙ্গো প্রজাতন্ত্রে একটি হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবুতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ মে) দেশটির একটি শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক যুবক ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার স্বজনরা মরদেহ দাফনের জন্য নিতে চান। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাসপাতাল প্রশাসন মরদেহ হস্তান্তরে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মৃতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে হাসপাতালের ইবোলা আইসোলেশন ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ অত্যন্ত সংক্রামক থাকে। তাই ভাইরাসের বিস্তার রোধে মরদেহ ব্যবস্থাপনায় কঠোর সতর্কতা অনুসরণ করতে হয়।

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বর্তমানে ইবোলার সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]