স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশি-আমেরিকান আইনপ্রণেতা শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে
পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়–কে পরাজিত
করেন।
এই জয়ের মাধ্যমে রহমান পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হলেন।
বুধবার (২০ মে) প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, শেখ রহমান মোট ভোটের ৫৪ দশমিক ৪৯
শতাংশ পেয়ে জর্জিয়া স্টেট সিনেটে নিজের আসন ধরে রাখতে সক্ষম হন। এই ফলাফল তাঁর নির্বাচনী
এলাকায় রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
নির্বাচনী প্রচারণায় রহমান কর্মজীবী পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির
বিষয়গুলোকে গুরুত্ব দেন। তাঁর বিজয়ের পর যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির
সদস্যরা অভিনন্দন জানান এবং এই ফলাফলকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অভিবাসীদের
প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
প্রচারণাকালে শেখ রহমান বলেন, তিনি বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক সম্প্রদায়ের পক্ষে কাজ
চালিয়ে যাবেন এবং তাঁর নির্বাচনী এলাকার পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করবেন।
শেখ রহমান ২০১৯ সাল থেকে জর্জিয়া অঙ্গরাজ্যের ৫ম স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব
করছেন। তিনি জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে
ইতিহাস গড়েন।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১
সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি নর্থ ক্যারোলিনার সেন্ট্রাল পিয়েডমন্ট কমিউনিটি কলেজে
পড়াশোনা করেন এবং পরে ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে
আসার আগে তিনি গুইনেট কাউন্টিতে কমিউনিটি সংগঠন ও ডেমোক্র্যাটিক পার্টির কার্যক্রমে
সক্রিয় ছিলেন।
স্টেট সিনেটে শেখ রহমান শিক্ষা, অভিবাসী অধিকার, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগ এবং
কর্মজীবী মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে আসছেন। তিনি বর্তমানে জর্জিয়ার
লরেন্সভিলে পরিবারসহ বসবাস করছেন এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে সক্রিয় রয়েছেন।