গলাচিপায় অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, আটক ট্রাক

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৯:৩০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৯:৩০:০৯ অপরাহ্ন

পটুয়াখালীর গলাচিপায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন। অভিযানে রেনুপোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং বিভিন্ন সরঞ্জামও আটক করা হয়েছে।
 

বুধবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাগরদী রোড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৫০ লাখ গলদা ও বাগদা রেনুপোনা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
 

অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ৪০টি ড্রামও আটক করা হয়েছে।
 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেলপার এবং সঙ্গে থাকা কয়েকজন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতর জানিয়েছে, জব্দ করা রেনুপোনা ও অন্যান্য সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধভাবে রেনুপোনা পরিবহন ও বাণিজ্য ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]