বেইজিংয়ে শি-পুতিন বৈঠক শুরু, সহযোগিতা জোরদারে ৪০ চুক্তির সম্ভাবনা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১০:৫২:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১০:৫২:৪৮ পূর্বাহ্ন

 

চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে।
 

বুধবার (২০ মে) গ্রেট হল অফ দ্য পিপলে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং। রুশ ও চীনা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে দুই নেতা করমর্দন করেন এবং লাল গালিচা অতিক্রম করে মূল ভেন্যুতে প্রবেশ করেন। এ সময় সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।
 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই সফরটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষে এটি একটি প্রতীকী সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। পুতিন এর আগে বহুবার চীন সফর করেছেন, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করে।
 

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুই নেতা মতবিনিময় করতে পারেন। পাশাপাশি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফর ও তার সঙ্গে হওয়া আলোচনার বিষয়গুলোও এই বৈঠকে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

ক্রেমলিন সূত্রে জানা গেছে, পুতিনের সঙ্গে একটি বড় প্রতিনিধিদল বেইজিং সফরে রয়েছে, যার মধ্যে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত। সফর শেষে অর্থনীতি, পর্যটন, শিক্ষা ও অন্যান্য খাতে প্রায় ৪০টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
 

এই বৈঠককে বৈশ্বিক শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সমীকরণের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]