জুলাই অভ্যুত্থানের কোনো গ্রাফিতি মোছা হয়নি

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:১৩:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:১৩:৪১ পূর্বাহ্ন
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নগরে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মোছা হয়নি বলে দাবি করা হয়েছে। এমনকি নগরের কোথাও জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি বলেও জানিয়েছেন মেয়র। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা চলছে। এর প্রেক্ষিতে এ বিবৃতিতে দেওয়া হয়।
 
বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি বরাবরই নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ প্রদান করা হয়নি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতির মতো স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ বিষয় তো নয়।
 
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]