ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা, ২৭ মে উদযাপন

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৯:০১ অপরাহ্ন

মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। একই সঙ্গে আগামী ১৮ মে থেকে শুরু হবে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।
 

এর আগে প্রথম দেশ হিসেবে উত্তর আফ্রিকার তিউনিসিয়া এবারের ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটির কর্তৃপক্ষ জিলকদ মাসের ২৯তম দিন শেষে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়।
 

এদিকে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে খালি চোখে চাঁদ না দেখেও ঈদের তারিখ নির্ধারণ করেছে তুরস্ক। দেশটি পূর্বনির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন এবং ২৭ মে-কে ঈদুল আজহার দিন হিসেবে ঘোষণা দিয়েছে।
 

অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ চূড়ান্ত করবে। চাঁদ দেখা গেলে এসব দেশেও ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর এই ঘোষণার ফলে এখন ঈদুল আজহা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন অঞ্চলে, যদিও কিছু দেশে চূড়ান্ত তারিখ এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]