ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে’।
স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে ভারতের সেনাপ্রধান এই মন্তব্য করেন। ‘সেনা সংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে তার দেওয়া সংক্ষিপ্ত বক্তব্য থেকে পাকিস্তানের প্রতি ভারতের অত্যন্ত কঠোর বার্তা ও সন্ত্রাসবাদবিরোধী শক্ত অবস্থান ফুটে উঠেছে।
অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে- তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।
উল্লেখ্য, গত বছরের ৭ মে কাশ্মীরের পাহেলগামে একটি প্রাণঘাতী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। সে সময় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী অবকাঠামোতে ভারতীয় বাহিনী নির্ভুল হামলা চালায় বলে দাবি করে নয়াদিল্লি।
ভারতের সেই অভিযানের পর পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করলে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত তৈরি হয়। প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী লড়াই চলার পর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।