ইরানে পুনরায় হামলা হবে ‘কৌশলগত ভুল’, যুক্তরাষ্ট্র-ইসরাইল অতীত থেকে শিক্ষা নেয়নি: রুশ প্রতিনিধি

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৪২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:৩৭:৩১ অপরাহ্ন
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অতীতের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করবে বলে মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদন সঠিক হলে তা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের আগের কৌশলগত ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রস্তুতি নিচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে কয়েকটি বিকল্প প্রস্তাব তার সামনে উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রয়োজনে উত্তেজনা আরও বাড়ানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]