ভারতের যে রাজ্যে তৃতীয় সন্তান জন্মে মিলবে ৩০ হাজার রুপি

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:২৫:০৮ অপরাহ্ন
দ্বিতীয় সন্তানের জন্ম হলে সরকারি অনুদানের ঘোষণা আগেই করা হয়েছিল। এবার জানানো হল, তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হলেও মিলবে রুপি।
 
শনিবার এমনটাই ঘোষণা করে দিল অন্ধ্রপ্রদেশের সরকার। তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার রুপি। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার রুপি।
 
জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েক মাস ধরেই উদ্যোগী হয়েছে এন চন্দ্রবাবু নায়ডুর সরকার। জন্মহার বৃদ্ধির উদ্দেশে সরকারি অনুদান চালু করারও পরিকল্পনা করছে তারা। 
 
শনিবার চন্দ্রবাবু বলেন, “আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার রুপি দেব। এটা ঠিক সিদ্ধান্ত তো?” অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক জনসভায় তিনি জানান, এক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
 
বস্তুত, একটা সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপের পক্ষে ছিলেন চন্দ্রবাবু। তবে এখন তিনি চাইছেন, জন্মহার বৃদ্ধির জন্য গোটা সমাজ এগিয়ে আসুক। বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১.৫ শতাংশ। এই হার আগামী দিনে ২.১ শতাংশে তুলে আনতে চায় চন্দ্রবাবুর সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।
 
সূত্র: আনন্দবাজার

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]