জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১২:২৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১২:২৯:১০ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হলে যাওয়ার সময় রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে বুধবার আশুলিয়া থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জেফরুল হাসান চৌধুরী।

মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “মামলাটি এখনো কোনো নির্দিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়নি। থানার ওসি নিজে এটি দেখভাল করছেন। ইতোমধ্যে সাতজন এসআই ক্যাম্পাসে তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) সরকারের সকল আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে সহযোগিতা করছে”।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ধর্ষণচেষ্টা ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকটি টিম ক্যাম্পাসের মধ্যে এবং বাইরে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারব”।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এক নারী শিক্ষার্থী ধষর্ণচেষ্টার অভিযোগ উঠে। ক্যাম্পাসের ভেতরে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]