মধ্যসত্বভোগী ও চাঁদাবাজির কারণে বাজার অস্থির: মিরপুর বাজার পরিদর্শনে জামায়াত আমির

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০১:২৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:২৮:৪৮ অপরাহ্ন
 

মধ্যসত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজারে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
 

পরিদর্শনকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে সরেজমিন খোঁজখবর নেন তিনি। শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
 

বাজার পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে দলীয় নেতারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]