ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুঁশিয়ারি ইরানের — যুদ্ধবিরতি সংকটে

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০১:১৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:১৭:৫৬ অপরাহ্ন
 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি গভীর সংকটে পড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের শান্তি প্রস্তাব 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত।
 

ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে 'টিকে থাকার লড়াইয়ে' রয়েছে এবং তেহরানের প্রতিক্রিয়াকে 'বোকামিপূর্ণ' বলে মন্তব্য করেন। ইরানের জবাব পড়ে তিনি বলেন, এটি তাঁর পছন্দ হয়নি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে, যেখানে যুদ্ধবিরতি ভেঙে পড়লে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো নিয়ে আলোচনা হতে পারে।
 

ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে এবং আক্রমণকারীদের উচিত শিক্ষা দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের পরিণতি সবসময় খারাপ হয় বলেও সতর্ক করেন তিনি। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির ফলে দুই দেশের মধ্যে সরাসরি হামলা অনেকটাই স্তিমিত হয়েছিল। তবে এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]