মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে নির্মাণ খাতে কর্মরত ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
‘অপ সাপু’ নামের অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযানে ধরা পড়া অনিয়মের মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।
জানা গেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বান্দার দারুলামানের একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে অভিযান চালানো হয়। এতে অংশ নেন ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা।
অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন ছিলেন মালয়েশিয়ার নাগরিক এবং বাকি ৪৪ জন বিদেশি। পরে তদন্ত শেষে বিদেশি শ্রমিকদের আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে