সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৩:১১:০২ পূর্বাহ্ন
দেশে সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো।

সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের ধূমপান থেকে দূরে রাখা, অকালমৃত্যু কমানো এবং সরকারের রাজস্ব বাড়াতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম থেকে নিম্ন সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হবে।

বিশেষজ্ঞদের দাবি, এ উদ্যোগ বাস্তবায়ন হলে লাখো মানুষ ধূমপান ছাড়বে এবং তরুণদের নতুন করে ধূমপানে জড়ানোও কমবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, দাম বাড়লে অর্থনৈতিক কারণেই তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপানে নিরুৎসাহিত হবে।

সংশ্লিষ্টদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে দীর্ঘমেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার অকালমৃত্যু ঠেকানো সম্ভব হবে এবং তামাক খাত থেকে সরকারের রাজস্বও বড় আকারে বাড়বে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]