লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:০৮:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৩:০৮:০১ পূর্বাহ্ন
লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১১ মে) একটি বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম L'Orient Today প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার সময় নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। জিবদিন এলাকায় একই দিনে এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা।

তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]