‘ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল না’: ট্রাম্পের গোয়েন্দা পরিচালকের বিস্ফোরক তথ্য ও পদত্যাগ

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:২০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:২০:৪১ অপরাহ্ন
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যেই মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেন। সম্প্রতি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

জো কেন্ট দাবি করেন, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধ শুরুর আগে পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অভিন্ন ছিল। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

সাবেক এই পরিচালক বলেন, সিআইএ-সহ সব মার্কিন গোয়েন্দা সংস্থা একমত ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। কিন্তু এর পরও ইসরায়েলের তৈরি করা কৃত্রিম বর্ণনা ও রাজনৈতিক এজেন্ডাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধে ঠেলে দেয়।

কেন্ট আরও জানান, গোয়েন্দারা আগেই সতর্ক করেছিল যে হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করতে পারে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]