ঈদ সামনে রেখে লালমনিরহাট সীমান্তে বিজিবির কড়াকড়ি, জোরদার টহল ও নজরদারি

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১০:২৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১০:২৭:১৩ অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশ ও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরাচালান ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ দ্রুত প্রতিহত করা যায়।
 

শনিবার (৯ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রেখে সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
 

বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচারের প্রবণতা বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে টহলের সংখ্যা বৃদ্ধি এবং নজরদারির মাত্রা বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত চেকপোস্ট তৎপরতা, টহল এবং গোয়েন্দা নজরদারি সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।
 

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধ এবং পুশইন ঠেকাতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও গরু পাচার বন্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাহিনী, এবং পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]