ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবের জবাব আজই পাওয়ার প্রত্যাশা রুবিওর

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:২৩:১২ অপরাহ্ন
 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত অবসানে ওয়াশিংটনের পাঠানো শান্তি প্রস্তাবের জবাব আজ শুক্রবারের (৮ মে) মধ্যেই তেহরানের কাছ থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সামনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

রুবিও জানান, ইরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে। তিনি আশা করছেন তেহরানের জবাব ইতিবাচক হবে, যা দুই দেশকে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনার দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা আসামাত্র তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানানো হবে।
 

মার্কিন প্রশাসন এই উদ্যোগকে দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। রুবিও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এই সংকটের একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টায় রুবিওর এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]