রোমানিয়ার পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইলি বোলোয়ান

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫৪:২৮ অপরাহ্ন

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোয়ানের সরকার পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়েছে। এর ফলে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
 

মঙ্গলবার (৫ মে) রোমানিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে বোলোয়ান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৮১ জন আইনপ্রণেতা ভোট দেন। স্থানীয় সংবাদমাধ্যম আন্তেনা ৩ সিএনএন এ তথ্য জানিয়েছে।
 

ভোটের আগে পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইলি বোলোয়ান অনাস্থা প্রস্তাবকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের সময়ে সরকারের স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন ছিল, সরকার পরিবর্তন নয়।
 

অনাস্থা প্রস্তাবটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রোমানিয়ার প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি)। দলটি অ্যালায়েন্স ফর দ্য ইউনিয়ন অব রোমানিয়ানস (এইউআর)-এর সঙ্গে যৌথভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। গত সপ্তাহেই তারা সরকারবিরোধী অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছিল।
 

এদিকে বিরোধী দলগুলোর এই উদ্যোগের সমালোচনা করে বোলোয়ান অভিযোগ করেন, কোনো বিকল্প শাসন পরিকল্পনা উপস্থাপন না করেই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ, জোটের ভেতরের মতপার্থক্য এবং বিরোধী দলের সমন্বিত অবস্থান সরকারের পতনে ভূমিকা রেখেছে।
 

সূত্র: Anadolu Agency

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]