প্রথম নির্বাচনেই বড় জয় বিজয়ের, বাবা বললেন 'ঐতিহাসিক সাফল্য'

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১২:১৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১২:১৭:৪১ অপরাহ্ন
 

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমকপ্রদ সাফল্য পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। কোনো জোট ছাড়াই একক শক্তিতে এই জয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
 

ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা ও চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত দুই বছর ধরে বিজয়ের মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস দেখেছেন তিনি ও তার স্ত্রী। তার ভাষায়, বিজয় আগেই বলেছিল যে সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবে এবং সেই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না। চন্দ্রশেখর এই জয়কে 'ঐতিহাসিক সাফল্য' বলে অভিহিত করে বলেন, কোনো জোট ছাড়াই লড়াই করা একজন নেতার জন্য সত্যিই প্রশংসনীয়।
 

বিজয়ের জয়ের খবরে তার বাড়িতে ভক্তদের ঢল নামলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও বিজয়ের বাড়িতে দেখা গেছে, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তামিল তারকা নানি ও ভেঙ্কট প্রভুসহ চলচ্চিত্র জগতের অনেকেই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]