ব্রাজিলে বিমান ভবনে আছড়ে পড়ে নিহত ৩, আহত ২

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১২:১৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১২:১৩:০২ অপরাহ্ন
 

ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান ভবনে আঘাত হেনে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৪ মে) ঘটা এই দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
 

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো-পাইলট মারা যান। বিমানে থাকা বাকি তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাদের একজন পরে মারা যান। বাকি দুইজন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 

টিভি গ্লোবোর হেলিকপ্টারে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামতে নামতে উঁচু ভবন এড়াতে বাম দিকে মোড় নেয় এবং এরপর একটি তিনতলা ভবনের সিঁড়িঘরে আঘাত হেনে পাশের পার্কিং এলাকায় গিয়ে পড়ে। দমকল বিভাগ জানিয়েছে, সিঁড়িঘরে আঘাত লাগায় বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হয়েছে। ভবনের ভেতরে থাকা কেউ আহত হননি এবং ভবনটি ধসে পড়ার তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছেন দমকলকর্মীরা।
 

উল্লেখ্য, ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ১৫৩টি বিমান দুর্ঘটনায় মোট ৬২ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]