বিএনপি ঐকমত্য থেকে সরলে ফের সংবিধান সংস্কার আন্দোলনে যাবে এনসিপি: আব্দুল হান্নান মাসউদ

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১২:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১২:৫৭:০০ অপরাহ্ন
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্খার গলা টিপে ধরছে। রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এসব কথা বলেন। 

হান্নান মাসউদ বলেন, বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে, আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাবো।

তিনি বলেন, ‘যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে।’ 

এই সংসদ সদস্য বলেন, ‘প্রতিটা সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?’

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]