ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:১৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:১৫:৫৬ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় একজন ঢাবি শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। স্বল্প সময়ের মধ্যে কর্মসূচি শেষ করে তারা একটি কালো মাইক্রোবাসে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পাশে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ।
 

আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]