চাঁদপুর আদালতে এজলাসে আইনজীবীকে মারধর, বিভাগীয় তদন্তের নির্দেশ

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে আদালতের এজলাসকক্ষে বিচার চলাকালে এক আইনজীবীকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে একটি মামলার জামিন শুনানি চলছিল। বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবর ব্যাপারী এবং আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

অভিযোগ রয়েছে, শুনানির এক পর্যায়ে বাবর ব্যাপারী হঠাৎ শফিকুল ইসলামকে ঘুষি মারেন। পরে তাকে মারধর করতে করতে এজলাসকক্ষের বাইরে নিয়ে যান।

এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ আকারে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।

আদালতের অভ্যন্তরে এমন ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]