পারস্য উপসাগরে বিদেশি শক্তির স্থান হবে পানির নিচে: মোজতবা খামেনির হুঁশিয়ারি

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে ‘বিদেশি শক্তিগুলোর’ উপস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে বিদেশি শক্তিগুলোর অবস্থান হবে পানির নিচে এবং এর বাইরে তাদের আর কোনো স্থান নেই।

বাবার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সাত সপ্তাহ পার হলেও মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। তবে এই সময়ে তিনি বেশ কয়েকটি লিখিত বার্তা দিয়েছেন। সর্বশেষ বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের প্রতিবেশীরা একই ভাগ্যের অংশীদার; কিন্তু হাজার মাইল দূর থেকে আসা লোভী বিদেশি শক্তিগুলোর জন্য এখানে পানির তলদেশ ছাড়া কোনো জায়গা নেই।

বার্তায় খামেনি আরও দাবি করেন, ইরান বর্তমানে আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থার এক ‘নতুন অধ্যায়ে’ প্রবেশ করেছে। যেকোনো চুক্তির ক্ষেত্রে প্রধান শর্ত হিসেবে ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘সুরক্ষিত’ রাখবে বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]