সরকারের আর্থিক ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়, অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা এখন থেকে বিদেশ ভ্রমণে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াত করবেন।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই নির্দেশনার আওতায় থাকবেন। তারা আগে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণিতে ভ্রমণের সুযোগ পেলেও নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে পারবেন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবরের ভ্রমণ ভাতা নীতিমালার ২১ (খ) অনুচ্ছেদে যা-ই থাকুক না কেন, এই নতুন আদেশটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে এটি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।