ইরানে 'শক্তিশালী হামলার' পরিকল্পনা প্রস্তুত, ট্রাম্পকে ব্রিফিং করবেন সেন্টকম প্রধান

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১২:৫২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১২:৫২:১৮ অপরাহ্ন
 

ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 'স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা' চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন এবং এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। চলমান কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা কাটাতেই এই সামরিক চাপের কৌশল নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালির একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার বিকল্প পরিকল্পনাও উপস্থাপন করা হতে পারে, যার মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর লক্ষ্য রয়েছে। প্রয়োজনে এই উদ্যোগে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
 

অ্যাক্সিওস আরও জানিয়েছে, বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকেই প্রধান চাপের হাতিয়ার হিসেবে দেখছেন ট্রাম্প। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]