বৈরী আবহাওয়ায় কয়েকটি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:১৪:৪৬ পূর্বাহ্ন
বৈরী আবহাওয়ার কারণে দেশের আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
বিমানবন্দর সূত্র জানায়, চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডু–ঢাকা রুটের সিএসসি–৯৮৫১ কার্গো ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, ইউএস–বাংলা এয়ারলাইনসের ঢাকা–চট্টগ্রাম রুটের বিএস–১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে ডাইভার্ট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–চট্টগ্রাম–ঢাকা রুটের বিজি–৬১৫ ও ৬১৬ ফ্লাইট দুইটি একই কারণে বাতিল করা হয়েছে।
 
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]