মতিঝিলে অভিযান: ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১০:৫৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’কে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
 

র‌্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত বিদ্যুৎ মাতবর (৩৬) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানাসহ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক আইনের মামলা এবং জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অন্তত চারটিতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, একাধিকবার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে তার অবস্থান নিশ্চিত হলে অভিযান পরিচালনা করা হয়।

গত ২৯ এপ্রিল মতিঝিল থানাধীন এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]