কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযান: ৯ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৪২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৪২:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছে ৪৬ বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]