১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২৬ এপ্রিল) হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।
তিনি বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি, দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল।’
মূলত, সংবাদের দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগের মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।