যবিপ্রবিতে খাবারের মান তদারকিতে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ মালিকদের সতর্কবার্তা

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৮:৪৬:১৬ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও আশপাশের রেস্তোরাঁগুলোতে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিদর্শনে একাধিক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করে দ্রুত উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিদর্শনের সময় বেশ কয়েকটি রেস্তোরাঁর রান্নাঘর অপরিচ্ছন্ন এবং খাবার পরিবেশনের সরঞ্জাম অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে মালিকদের সতর্ক করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়।
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাস সংলগ্ন খাদ্যদোকানগুলোতে এই তদারকি অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশ কয়েকটিতে গুরুতর ঘাটতি দেখা গেছে, বিশেষ করে রান্নার পরিবেশ ও ব্যবহৃত পাত্রের পরিষ্কার-পরিচ্ছন্নতায়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার আগে তাদের সময় দিয়ে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]