আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক পোস্টে ওই আহ্বান জানানো হয়েছে।
পোস্টে মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্যের জন্য ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর পর্যবেক্ষণের পরামর্শ দেওয় হয়েছে।
এছাড়া ইরান থেকে মার্কিন নাগরিকরা সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানেও যেতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।
এক্সে দেওয়া পোস্টে পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরানের সরকার মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে বাধাদান অথবা দেশ ত্যাগের জন্য ‘এক্সিট ফি’ দাবি করতে পারে। যাদের ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দিয়েছে মার্কিন এই পররাষ্ট্র দপ্তর