লোডশেডিং ও জ্বালানি সংকটে কক্সবাজার পর্যটন খাত বিপর্যস্ত, সেবা কমাচ্ছে হোটেলগুলো

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:৪১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:৪১:৪৯ পূর্বাহ্ন

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের পর্যটন খাত। বিদ্যুৎ ঘাটতির কারণে পর্যটন নগরীর অধিকাংশ হোটেল ও মোটেলে একই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। দিনে স্বাভাবিক পরিবেশ থাকলেও রাত নামলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো এলাকা।

পর্যটকদের সেবা নিশ্চিত করতে হোটেল ও মোটেলগুলোতে জেনারেটরের ব্যবস্থা থাকলেও জ্বালানির সংকটের কারণে তা নিয়মিত চালানো যাচ্ছে না। ফলে অনেক প্রতিষ্ঠান রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, লাইটিং ও লাইভ মিউজিকসহ বিভিন্ন সুবিধা সীমিত করতে বাধ্য হয়েছে।

এই পরিস্থিতিতে পর্যটকরাও আগেভাগে হোটেল বুকিংয়ের সময় জেনারেটর সুবিধা নিশ্চিত করছেন। একই সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপরও।

জানা গেছে, কক্সবাজারে সাড়ে চার শতাধিক হোটেল ও মোটেলে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার জ্বালানির প্রয়োজন হয়। তবে লোডশেডিং বেড়ে যাওয়ায় এই চাহিদা এখন প্রায় দ্বিগুণে পৌঁছেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]