ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, বন্দর অবরোধ বহাল: ট্রাম্প

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, ইরান সরকার বর্তমানে মারাত্মকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত নয়। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, ইরানের নেতৃত্ব যেন একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হবে।

সূত্র: বিবিসি

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]