কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, রাতেই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:২৫:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:২৫:২৪ পূর্বাহ্ন

রাজধানীর কামরাঙ্গীরচর থানার টেকেরহাটি এলাকায় একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৮ মিনিটে চাঁদ মসজিদের পাশের ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]