শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে এআই ভাইভার কথা ভাবছে সরকার

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:২৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:২৯:১৫ পূর্বাহ্ন
নেপোটিজম (স্বজনপ্রীতি), ফেভারিটিজম (পক্ষপাতিত্ব) এড়াতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এআই সিস্টেমে নেওয়ার চিন্তার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার খাতা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছ থেকে ওএমআর শিটগুলো প্রক্রিয়াকরণ করছি, যেনো এখানে কোনো রকম দুর্নীতির সুযোগ যেনো না হয়। ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতো। এখন এটা আমরা দিচ্ছি যেনো এই জায়গায় ম্যানেজমেন্ট কমিটির সাথে সার্ঘষিক কোনো কিছু না হয়।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার পরিবেশ দেখতে গিয়েছিলাম, শিক্ষকরা ঠিকমতো পরীক্ষা দিচ্ছেন কিনা; তাদের বেঞ্চ ঠিক আছে কিনা, তারা গল্প করছেন কিনা—এগুলো দেখতে গিয়েছিলাম। নকল ধরতে না; এখানে নকল ধরার কোনো প্রশ্ন আসে না।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]