যুদ্ধ কারও জন্য মঙ্গল নয়, কূটনৈতিক পথেই সমাধান চান ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তিনি হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে যুক্তিসঙ্গত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। সোমবার (২০ এপ্রিল) ইরানের আইন মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থান তুলে ধরেন।
 

বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের জনগণকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে দেন, ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও দীর্ঘমেয়াদে তা জনআস্থা ক্ষুণ্ন করে এবং সমস্যার সমাধানে বাধা সৃষ্টি করে। তার মতে, রাষ্ট্রের সাফল্য যেমন স্বচ্ছভাবে তুলে ধরা উচিত, তেমনি চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাও জনগণের সামনে খোলামেলাভাবে উপস্থাপন করা প্রয়োজন।
 

বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আসন্ন কোনো আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই তেহরানের। ফলে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই প্রেসিডেন্টের এ আহ্বানকে পরিস্থিতি প্রশমনের বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]