জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ১০৬ লিটার পেট্রোল জব্দ, জরিমানা দুই ব্যবসায়ী

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১১:৫৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১১:৫৪:৩২ পূর্বাহ্ন

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১০৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দূর্গাদহ ও নওগাঁর গোবরচাপা বাজারে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর সদস্যরা।

ক্যাম্পের অধিনায়ক মেজর এহতেশাম জানান, অভিযানের সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে পেট্রোল বিক্রির সময় আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সদর উপজেলার দূর্গাদহ বাজারে আরও একটি অভিযান পরিচালনা করা হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং জব্দ করা ১০৬ লিটার পেট্রোল সাধারণ জনগণের মাঝে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জ্বালানি সংক্রান্ত অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]