বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৩০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৩০:২৯ অপরাহ্ন
 

আগামী বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং মার্কিন বাহিনী পুনরায় বোমাবর্ষণ শুরু করতে পারে।
 

রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চুক্তি না হলে দুঃখজনক হলেও যুক্তরাষ্ট্রকে আবার সামরিক শক্তি প্রয়োগে ফিরে যেতে হবে। তিনি আরও জানান, চুক্তি হোক বা না হোক, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ যেকোনো পরিস্থিতিতে বহাল থাকবে।
 

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউস জানিয়েছে, তারা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। বর্তমানে দুই দেশ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রেখেছে। বুধবারের ডেডলাইনের আগে ওয়াশিংটন ও তেহরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না, তার ওপরই এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী পরিস্থিতি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]