সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:২১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:২১:১৪ অপরাহ্ন
 

সিলেটের সীমান্তবর্তী এলাকায় রাতভর অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ বিজিবি ব্যাটালিয়ন ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ কয়েকটি উপজেলার সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
 

সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপির সমন্বিত প্রচেষ্টায় এই অভিযান পরিচালনা করা হয়।
 

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিরবচ্ছিন্নভাবে চলছে। এই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ পণ্যগুলো আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]