হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। ব্যারলপ্রতি দাম দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ ডলারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ যুদ্ধবিরতি সময়কাল পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর শুক্রবার তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে তেলের বাজারে দরপতনের ধারা আরও দীর্ঘায়িত হলো।
গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা ৪০ মিনিটে অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারলপ্রতি ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে এর দাম ৮৭ দশমিক ৭১ ডলারে নেমেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ব্যালপ্রতি ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৮৩ দশমিক ৮৯ ডলার।
লেনদেনের একপর্যায়ে এর দাম ৮৩ ডলারে নেমে এসেছিল। উভয় ধরনের জ্বালানি তেলের দামই ১১ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে।