লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা না আসা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, লেবানন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ও নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত প্রবাসীদের বর্তমান অবস্থান ত্যাগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীদের কফিল বা নিয়োগকর্তা নিজ বাসস্থান বা কর্মস্থলে ফিরে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত না করা পর্যন্ত সেখানে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়া না করতে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশনা পর্যায়ক্রমে জানানো হবে।