অস্ত্র উৎপাদনে গাড়ি নির্মাতারা: পেন্টাগনের নতুন কৌশলে বেসরকারি শিল্পকে সম্পৃক্ত করার উদ্যোগ

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৫৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৫৩:৫৫ অপরাহ্ন
 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনায় বসেছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশীয় প্রতিরক্ষা খাতকে আরও মজবুত করতে এবং সম্ভাব্য বৈশ্বিক সংকট মোকাবিলায় বেসরকারি উৎপাদন সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে অটোমোবাইল শিল্পসহ বিভিন্ন বেসরকারি খাতকে সামরিক সরঞ্জাম তৈরিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি নির্মাতাদের বিদ্যমান কারখানা ও প্রযুক্তি অবকাঠামোকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনে ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
 

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতার সময়ে দ্রুত সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থাকে আরও বহুমুখী করবে এবং নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমাবে বলেও তারা মনে করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]