তুরস্কে স্কুলে গুলিবর্ষণ, ৮ শিক্ষার্থীসহ নিহত ৯

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৫:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৫:০৬ পূর্বাহ্ন

তুরস্ক-এর একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় আট শিক্ষার্থীসহ মোট ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কাহরামানমারাস শহরের একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারী ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়। পরে নিজেকেও গুলি করে আত্মহত্যা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রগুলো হামলাকারীর বাবা, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, তার কাছ থেকেই নেওয়া হয়েছিল। এ ঘটনায় ওই কিশোরের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মাত্র একদিন আগে সানলিউরফা প্রদেশের একটি স্কুলে আরেকটি হামলার ঘটনা ঘটে, যেখানে এক সাবেক শিক্ষার্থী হামলা চালিয়ে ১৬ জনকে আহত করে এবং পরে আত্মহত্যা করে।

পরপর এমন ঘটনায় তুরস্কে স্কুল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]