‘বিরোধীদের মধ্যে স্বৈরাচারের ভূত’—টাঙ্গাইলে তারেক রহমানের মন্তব্য

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:১০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:১৫:২১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে বিরোধী দল ঘোষণা দিয়েছিল—দলটিকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেওয়া হবে না। বর্তমানে যারা বিরোধী দলে রয়েছে, তারাও একই ধরনের আচরণ শুরু করেছে। তাদের ভেতরেও স্বৈরাচারের প্রবণতা কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আহ্বানে বিএনপি প্রথম সাড়া দিয়েছিল। সে অনুযায়ী দলটি সনদে স্বাক্ষরও করেছে। তাই বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তার প্রতিটি ধারা বাস্তবায়ন করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দলের নির্বাচনী প্রতিশ্রুতি—কৃষক কার্ড ও পরিবার কার্ড—বাস্তবায়নে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

প্রধানমন্ত্রী দাবি করেন, যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কিছু স্থানে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে, যা জনগণ ভালোভাবেই বুঝতে পারছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]