কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে, ৭ নিহত, আহত ৬

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০১:০৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০১:০৪:৪৫ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চালবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। পথে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিহতদের সবাই দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]